এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমে বর্তমানে পাইকারী বাজারে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বৃদ্ধি হওয়ার কারণে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা।